স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। চোটের কারণে শেষ ওয়ানডে থেকে ছিটকে গেছেন সাকিব আল হাসান।
বিশ্রাম দেয়া হয়েছে শরিফুল ইসলাম আর তাইজুল ইসলামকে। টাইগার একাদশে আজ ৩ পরিবর্তন। দলে ফিরেছেন মুস্তাফিজুর রহমান। এছাড়া একদিনের ক্রিকেটে অভিষেক হচ্ছে রনি তালুকদার ও মৃত্যুঞ্জয় চৌধুরীর।
এদিকে, প্রথম ওয়ানডে বৃষ্টির কারণে পরিত্যক্ত হলেও দ্বিতীয় ওয়ানডেতে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। ৪৫ ওভারের ম্যাচে ৩২০ রান তাড়া করে জিতেছে টাইগাররা। আজ তৃতীয় ম্যাচে আইরিশরা জিতে গেলে ভাগাভাগি হবে সিরিজ। বাংলাদেশ ম্যাচ জিতে গেলে ২-০ ব্যবধানে সিরিজও নিজেদের করে নেবে। তবে বৃষ্টির কারণে আজকের ম্যাচ পরিত্যক্ত হয়ে গেলেও ১-০ ব্যবধানে সিরিজ জিতবে তামিম ইকবালের দল।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, রনি তালুকদার, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, মৃত্যুঞ্জয় চৌধুরী, হাসান মাহমুদ, ইবাদত হোসেন ও মুস্তাফিজুর রহমান
ক্রিকেট/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply