নিউজ ডেস্ক: টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু পূর্ব গোল চত্বর এলাকায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অর্ধ শতাধিকের বেশি আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
বৃহস্পতিবার ১টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি সফিকুর রহমান।
আহতদেরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়েছে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। তাৎক্ষণিকভাবে হতাহতের নাম-পরিচয় জানা যায়নি।
ওসি সফিকুর রহমান জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা একতা পরিবহণ নামে একটি যাত্রীবাহী বাস ঢাকা যাচ্ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থল থেকে ৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
ওসি আরও জানান, নিহতের সংখ্যা বাড়তে পারে। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
সড়ক দুর্ঘটনা/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















