টানা অষ্টমবারের মতো বিজয়ী হলেন মোস্তাফিজুর রহমান

নিউজ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে টানা অষ্টমবারের মতো নৌকার প্রতীক নিয়ে জয়লাভ করেছেন সাবেক মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।

দুই উপজেলা মিলে তার ভোট সংখ্যা ১ লাখ ৬৭ হাজার ৪২৮। এর মধ্যে পার্বতীপুর উপজেলায় পান এক লাখ ২ হাজার ৫৩ ভোট। ফুলবাড়ী উপজেলায় পেয়েছেন ৬৫ হাজার ৩৭৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র ট্রাক প্রার্থী অ্যাডভোকেট হজরত আলী বেলাল দুই উপজেলা মিলে পেয়েছেন ২৬ হাজার ৪৮২। এর মধ্যে পার্বতীপুর উপজেলায় ১৮ হাজার ৫১৪ ও ফুলবাড়ী উপজেলায় পেয়েছেন ৭ হাজার ৯৬৮ ভোট।

সংসদীয় আসনটিতে কেন্দ্র সংখ্যা ছিল ১৪০টি। ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ৫০ হাজার ১৩৫। হিজড়া ভোটার ছিল তিনজন। কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি, শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। এর আগে সাতটি সংসদ নির্বাচনে জয়ী হন মোস্তাফিজুর।

নির্বাচন/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ