টিকটক, লাইকি, পাবজি বন্ধের আহ্বান

১২ জুন ২০২১ (নিউজ ডেস্ক): টিকটক, লাইকি ও পাবজি-কে বিষফোঁড়া বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম। তিনি সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান, টিকটক, পাবজি’র মত যে সব গেম ও অ্যাপস কিশোর ও তরুণ সমাজকে ধ্বংস করছে তা শিগগিরই বন্ধ বা নিয়ন্ত্রণ করার।

শনিবার দৈনিক যুগান্তর কার্যালয়ে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে তিনি এ আহ্বান জানান। ‘মাদক, কিশোর গ্যাং ও টিকটক: সমাজের তিন ব্যাধি রোধে করণীয়’ শিরোনামে গোলটেবিল বৈঠকটি অনুষ্ঠিত হয়।

যুগান্তরের সম্পাদক সাইফুল আলম বৈঠকে স্বাগত বক্তব্য রাখেন। উপ-সম্পাদক এহসানুল হক বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক আহসানুল জব্বার, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার, র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন-সহ অন্যান্যরা। সূত্র: যুগান্তর।

গোলটেবিল বৈঠক/আরএম/কিউটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *