১ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): দেশের ১ কোটি ৩৪ লাখ ৫৯ হাজার ৮১১ জন মানুষ করোনা টিকার আওতায় এসেছেন। এদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৯১ লাখ ৮ হাজার ১৪৪ জন। দুই ডোজ-ই নিয়েছেন ৪৩ লাখ ৫১ হাজার ৬৬৭ জন। এছাড়া রবিবার (আজ) বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ১ কোটি ৫৫ লাখ ৪ হাজার ১৫ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন।
রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডাক্তার মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
যারা প্রথম ডোজ টিকা নিয়েছেন তাদের মধ্যে ৫৫ লাখ ২৭ হাজার ৬৭২ জন পুরুষ। এছাড়াও রয়েছেন ৩৫ লাখ ৮০ হাজার ৪৭২ জন নারী।
দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ২৭ লাখ ৭২ হাজার ৩০১ জন পুরুষ এবং ১৫ লাখ ৭৯ হাজার ৩৬৬ জন নারী।
এরমধ্যে অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড নিয়েছেন দেশের ১ কোটি ১ লাখ ১৮ হাজার ১১৯ জন মানুষ। চীনের সিনোফার্মের টিকা নিয়েছেন ২৫ লাখ ২৩ হাজার ১৮৯ জন। ফাইজার-বায়োএনটেকের টিকা নিয়েছেন ৫২ হাজার ৫০৫ জন। আর মডার্নার টিকা নিয়েছেন ৭ লাখ ৬৪ হাজার ২২৫ জন।
যারা অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন তাদের মধ্যে ৪২ লাখ ৯৯ হাজার ৮৫৯ জন দ্বিতীয় ডোজ এবং ৫৮ লাখ ২০ হাজার ৩৩ জন প্রথম ডোজ নিয়েছেন।
এদিকে চীনের সিনোফার্মের টিকার দেয়া শুরু হয়েছে ১৯ জুন থেকে। দ্বিতীয় ধাপে গণটিকাদান কর্মসূচিতে এ পর্যন্ত সিনোফার্মের টিকা গ্রহিতাদের মধ্যে ২৪ লাখ ৭৩ হাজার ৬৩১ জন প্রথম ডোজ এবং ৪৯ হাজার ৫৫৮ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন।
আরও পড়ুন: সাতদিনে এককোটি মানুষকে টিকা দেয়া হবে
ঢাকার ৭টি কেন্দ্রে ফাইজার-বায়োএনটেকের টিকা নিয়েছেন ৫২ হাজার ৫০৫ জন। এদের মধ্যে ৫০ হাজার ২৫৫ জন প্রথম ডোজ এবং ২ হাজার ২৫০ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন।
এদিকে, ১৩ জুলাই থেকে দেশের সিটি কর্পোরেশনগুলোতে মডার্নার টিকা দেয়া শুরু হয়েছে। এ পর্যন্ত এই টিকা নিয়েছেন ৭ লাখ ৬৪ হাজার ২২৫ জন।
ভ্যাকসিন/টিটি/রমু
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply