টিকা নিলেন কোহলি

১০ মে ২০২১ (স্পোর্টস ডেস্ক): করোনা ভাইরাস টিকা নিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি।

ইংল্যান্ডে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে যাবার আগে ভারতীয় ক্রিকেটারদের টিকা দেয়ার ব্যবস্থা করেছে দেশটির ক্রিকেট বোর্ড বিসিসিআই। তাই কোচ রবি শাস্ত্রী ও ব্যাটসম্যান আজিঙ্কা রাহানের পর আজ টিকা নিলেন কোহলি।

টিকা নেয়ার ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে দিয়েছেন কোহলি।

স্টোরিতে তিনি লেখেন, ‘যত দ্রুত সম্ভব টিকা নিয়ে নিন। নিরাপদে থাকুন।’

বিরাট কোহলি/এসকেএম