২১ ফেব্রুয়ারি ২০২২ (স্পোর্টস ডেস্ক): আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন মুখ হিসেবে দলে সুযোগ পেয়েছেন বিপিএল মাতানো মুনিম শাহরিয়ার।
ফরচুন বরিশালের হয়ে খেলা এ ব্যাটসম্যান ৬টি ম্যাচ খেলে ১৭৮ রান করেছেন। হাফসেঞ্চুরি করেছেন একটি। তার ব্যাটিং গড় ছিল ১৫২ দশমিক ১৩। আর এই গড়ের কারণেই আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সুযোগ মিলল তার।
আগামী ৩ ও ৫ মার্চ আফগানদের বিপক্ষে ২০ ওভারের লড়াইয়ে মুখোমুখি হবে টাইগাররা। দুটি ম্যাচই হবে মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।
১৪ সদস্যের এ দলে সুযোগ পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা ইয়াসির আলীও।
এছাড়া দলে ফিরেছেন মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও লিটন দাস। তারা পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ছিলেন না।
বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন কুমার দাস, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, শেখ মাহাদী হাসান, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শহিদুল ইসলাম ও মোহাম্মদ নাঈম শেখ।
ক্রিকেট/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















