টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের দল ঘোষণা

১২ সেপ্টেম্বর ২০২২ (স্পোর্টস ডেস্ক): আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। চোট কাটিয়ে দলে ফিরেছেন তারকা পেসার জাসপ্রিত বুমরাহ। অপর তারকা পেসার মোহাম্মদ শামিকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে।

চোটের কারণে আগেই ছিটকে যাওয়া রবীন্দ্র জাদেজা নেই দলে। তবে অপর অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন জায়গা পেয়েছেন বিশ্বকাপ দলে। অশ্বিনের সাথে স্পিন ডিপার্টমেন্টে আছেন যুগবেন্দ্র চাহাল ও অক্ষর প্যাটেল।

পেস আক্রমণে বুমরাহর সাথে আছেন ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং ও হার্সাল প্যাটেল। সাথে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া থাকছেনই।

ব্যাটিং অর্ডারে তেমন অদল-বদল নেই। এশিয়া কাপ খেলা ব্যাটাস ম্যানদেরই রাখা হয়েছে বিশ্বকাপের দলে।

ভারতের বিশ্বকাপ দল: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুদা, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, হার্শাল প্যাটেল ও আর্শদীপ সিং।

স্ট্যান্ড বাই: মোহাম্মদ শামি, শ্রেয়াস আইয়ার, রবি বিষ্ণয়, দীপক চাহার।

বিশ্বকাপ/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ