০৯ সেপ্টেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য মাহমুদউল্লাহ রিয়াদকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে অবশেষে ঘোষণা করা হলো বাংলাদেশ ক্রিকেট দলের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড। মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে ১৫ সদস্যের মূল দল ঘোষণা করা হয়েছে। এর পাশাপাশি করোনা ভাইরাসের বিষয়টি মাথায় রেখে ২ ক্রিকেটারকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়ে স্কোয়াডে।
প্রথমবারের মতো বিশ্বকাপে ডাক পাওয়া ক্রিকেটারদের মধ্যে আছেন আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম, শামীম হোসেন, শরিফুল ইসলাম, মেহেদী হাসান ও নাসুম আহমেদ।
ওমান ও সংযুক্ত আরব আমিরাতে ১৭ অক্টোবর থেকে শুরু হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। রাউন্ড ওয়ান খেলে সুপার টুয়েলভে অংশ নিতে হবে বাংলাদেশকে। গ্রুপ বি’তে বাংলাদেশের সাথে পড়েছে স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও ওমান। আর গ্রুপ এ’তে আছে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও নামিবিয়া।
১৭ অক্টোবর প্রথম দিনেই মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ স্কটল্যান্ড। বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হবে এই দুই দল।
বাংলাদেশ বিশ্বকাপ দল:
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, নাঈম শেখ, আফিফ হোসেন, কাজী নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান ও নাসুম আহমেদ।
ক্রিকেট/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply