ট্রাকচাপায় প্রাণ গেল বিজিবি সদস্যের

নিউজ ডেস্ক: গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায় ট্রাকচাপায় শাহিদুর রহমান নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় বিজিবি সদস্য।

বৃহস্পতিবার ভোর ৬টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকার বিকে বাড়ি সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহিদুর রহমান সাতক্ষীরা জেলার তালা থানার শাহজাদপুর (খেশরা) গ্রামের দেলবর ফকিরের ছেলে। এ ঘটনায় নায়েক মোহাম্মদ জহির (৭৪৭৩৩), নায়েক শেখ রিয়াজুল (৭৪১৭৩), ল্যান্স নায়েক মোহাম্মদ আকাশ (৮৪২১৭), ল্যান্স নায়েক ফয়সাল (৭৯৫৬৫), ল্যান্স নায়েক মেহেদী (৮১২০১), সিপাহি সংগ্রাম (৯৭৯২৭) আহত হন। আহত বিজিবি সদস্যদের রাজেন্দ্রপুর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ওসি মোহাম্মদ জিয়াউল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টায় গাজীপুরের হোতাপাড়ায় কর্মরত বিজিবি সদস্যরা পিটি করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ দিয়ে রাজন্দ্রেপুর ফায়ারিং রেঞ্জে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিজিবি সদস্যদের চাপা দেন।

এতে ৬৩ বিজিবি, হোতাপাড়ায় গাজীপুরে কর্মরত নায়েক সাহিদুর রহমান নিহত হন এবং ছয়জন বিজিবি সদস্য আহত হন। আহত বিজিবি সদস্যদের রাজেন্দ্রপুর সিএমএইচে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহত বিজিবি সদস্যের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় চালক নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার নোয়াপাড়া গ্রামের আহমেদ আলী ছেলে মোহাম্মদ ইয়াসিন (৩০) ও সহকারী আলীকে ট্রাকসহ আটক করা হয়েছে।

সড়ক দুর্ঘটনা/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ