ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত

৬ ফেব্রুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক, কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের ভৈরবে ট্রাকচাপায় তামিম নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে।

রোববার দুপুর সাড়ে ১২টায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের জগন্নাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

১৬ বছর বয়সী তামিমের বাড়ি পৌর শহরের জগন্নাথপুর এলাকায়। সে স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্র বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, তামিম সাইকেল চালিয়ে হাইওয়ে রোড দিয়ে ভৈরব বাজারে যাচ্ছিল। এ সময় পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে।

ভৈরব হাইওয়ে থানার এসআই নুর দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সড়ক দুর্ঘটনা/এসকেএম

http://www.artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ