২৬ মার্চ ২০২২ (নিউজ ডেস্ক): মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় জমিতে চাষ করতে গিয়ে ট্রাক্টর উল্টে দুজন নিহত হয়েছেন।
শুক্রবার রাতে হরিরামপুর উপজেলার চরাঞ্চলের আজিমনগর ইউনিয়নের সোয়াখা গুচ্ছ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার এনায়েতপুর গ্রামের মানিকের ছেলে ২১ বছর বয়সী মোহাম্মদ রুস্তম ও ফরিদপুর জেলার চরভদ্রাশন উপজেলার সালেহপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ২০ বছর বয়সী মোহাম্মদ আশাফুল।
আজিমনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য আব্দুল মোন্নাফ বলেন, জমিতে চাষ করতে গিয়ে ট্রাক্টর উল্টে নিচে চাপা পড়ে নিহত হন দুইজন।
হরিরামপুর থানা ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, চরাঞ্চলের আজিমনগর ইউনিয়নের সোয়াখা এলাকায় দুর্ঘটনায় দুইজন নিহত।
দুর্ঘটনা/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply