ট্রাক-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

নিউজ ডেস্ক: জামালপুরের মেলান্দহ উপজেলায় ট্রাক ও পিকআপের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

রোববার ভোরে মেলান্দহ উপজেলার মালঞ্চ এলাকায় জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।

মেলান্দহ থানার ওসি দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্ঘটনায় নিহতদের মরদেহগুলো উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ ছাড়া ট্রাক ও পিকআপ পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে তিনি নিহতদের নাম-পরিচয় জানাতে পারেননি।

সড়ক দুর্ঘটনা/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *