ট্রাম্পের ইউটিউব চ্যানেল সাময়িক স্থগিত

১৩ জানুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): টুইটার ও ফেসবুকের পর এবার গুগুল মালিকানাধীন ইউটিউব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চ্যানেল সাময়িক স্থগিত করে দিয়েছে। আগামী ৭ দিন ট্রাম্প তার নিজের ইউটিউব চ্যানেলে নতুন ভিডিও আপলোড এবং লাইভ স্ট্রিমিংয়ে যেতে পারবেন না।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলার ঘটনায় উসকানিমূলক ভিডিও প্রচার হওয়ায় মঙ্গলবার সাময়িক সময়ের জন্য এমন পদক্ষেপ নেয়া হয়েছে। চ্যানেলের সব ভিডিওর মন্তব্যগুলো অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

এ বিষয়ে ইউটিউব জানিয়েছে, নিরাপত্তার স্বার্থেই এমন উদ্যোগ নেয়া হয়েছে। ট্রাম্প ইউটিউবের নীতিমালা ভঙ্গ করেছে বলেও জানা যায়।

নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট বাইডেনের শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে ট্রাম্পের ভিডিও চ্যানেল থেকে সহিংসতা উসকে দেয়ার আশঙ্কা রয়েছে বলেও জানায় এই ভিডিও প্ল্যাটফর্মটি।যুক্তরাষ্ট্র/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *