ট্রেনে কাটা পড়ে কুয়েট ছাত্রের মৃত্যু

১৭ নভেম্বর ২০২১ (নিউজ ডেস্ক, খুলনা): রাজশাহী থেকে খুলনাগামী কপোতাক্ষ ট্রেনের নিচে কাটা পড়ে সুব্রত কুমার মণ্ডল নামে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) এক ছাত্র নিহত হয়েছেন।

বুধবার দুপুর পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুব্রত কুয়েটের আর্টিটেকচার ডিপার্টমেন্টের প্রথম বর্ষের ছাত্র এবং টাঙ্গাইলের বাসিন্দা। তিনি ফুলবাড়ি গেটের মিজানের বাসায় ভাড়া থাকতেন।

কুয়েটের জনসংযোগ কর্মকর্তা মনোজ কুমার মণ্ডল জানান, সুব্রত ক্যাম্পাসের বাইরে থাকতেন। কীভাবে মারা গেছে জানি না। তবে প্রাথমিকভাবে শুনেছি ট্রেনে কাটা পড়েছেন। এটি আত্মহত্যা নাকি অন্য কিছু বলতে পারছি না। পরিবার থেকে মামলা না করলেও কর্তৃপক্ষ অপমৃত্যু মামলা করবেন।

জিআরপি থানার ওসি মোল্লা খবির আহম্মেদ জানান, ওই ছাত্র ট্রেনে কীভাবে কাটা পড়েছেন সেটি জানি না। আমাদের একটি দল লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে গেছে। লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

ট্রেন দুর্ঘটনা/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *