ট্রেন লাইনচ্যুত, ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

১২ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শহীদুল্লাহ জানান, ঢাকাগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি ধীরাশ্রম স্টেশনে পৌঁছানোর আগেই এর ইঞ্জিনের তিনটি চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেনের কর্মীদের খবর দেয়া হয়েছে। তারা ঘটনাস্থলে এসে ট্রেনটি লাইন থেকে সরিয়ে নিলে চলাচল স্বাভাবিক হবে।

রেল দুর্ঘটনা/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *