৮ জুলাই ২০২২ (নিউজ ডেস্ক, ঠাকুরগাঁও): ঠাকুরগাঁওয়ে ফের দেখা মিলেছে বিরল প্রাতির সাপ ‘রেড কোরাল কুকরি’। তবে সাপটিকে পিটিয়ে মেরে ফেলেছেন স্থানীয়রা।
বুধবার রাতে গড়েয়া ইউনিয়নের চোঙ্গাখাতা বাজার এলাকায় একদল লোক সাপটিকে পিটিয়ে মেরে ফেলে।
বিষয়টি নিয়ে বন বিভাগের ঠাকুরগাঁও রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সফিউল আলম মন্ডল বলেন, আমরা বৃহস্পতিবার সকালে খবর পেয়েছি। পরে মৃত অবস্থায় ‘রেড কোরাল কুকরি; নামের বিরল প্রজাতির সাপটি উদ্ধার করা হয়েছে। যদি জীবিত থাকা অবস্থায় আমাদের জানানো হতো তাহলে আমরা তাৎক্ষণিক গিয়ে সাপটিকে উদ্ধার করতাম। যেহেতু মেরে ফেলা হয়েছে এখন আর কিছু করার নেই।
তিনি বলেন, বিরল প্রজাতির এই সাপটি সংরক্ষণ করলে গবেষণাসহ বিভিন্ন কাজে ব্যবহার করা যেত।
এর আগে ১০ ফেব্রুয়ারি রাতে সদর উপজেলার বালিয়া ইউনিয়নের বড়বালিয়া গ্রাম থেকে প্রথমবারের মতো ‘রেড কোরাল কুকরি’ সাপ উদ্ধার করা হয়।
এর আগে গত বছরে পঞ্চগড়ে নিশাচর সরীসৃপ জাতীয় এ সাপের দেখা মেলে। বিরল প্রজাতির সাপটি প্রথম ১৯৩৬ সালে ভারতের উত্তর প্রদেশে এবং প্রায় ৮২ বছর পর ২০১৯ সালে আবার উত্তর প্রদেশে দেখা যায়।
‘রেড কোরাল কুকরি’ সাপ বেশির ভাগ সময় মাটির নিচে থাকে। সাপটি মাটির নিচে কোঁচো ও পিঁপড়ার ডিম ও উইপোকার ডিম খেয়ে জীবন ধারণ করে। নরম মাটি পেলে মাটির ভেতর চলে যায়। মাটির ভেতরে থাকার জন্য রোস ট্রালস স্কেল ব্যবহার করে এরা।
রেড কোরাল কুকরি/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply