ঠাকুরগাঁওয়ে বাস-মোটরসাইকেল সংঘর্ষ

৭ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক, ঠাকুরগাঁও): ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবর দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কের ২৯ মাইল কদমতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ২৮ বছর বয়সী সঞ্জিত রায় ও ২৫ বছর বয়সী সাহাদত হোসেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ সারোয়ার হোসেন জানান, ঢাকা থেকে পঞ্চগড়গামী যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

সড়ক দুর্ঘটনা/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *