ডিইউজে নির্বাচনের ভোট গ্রহণ চলছে

২৯ মার্চ ২০২২ (নিউজ ডেস্ক): ২০২২-২৩ মেয়াদে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। চলছে ভোট গ্রহণ।

মঙ্গলবার (২৯ মার্চ) জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে সকাল ৯টা থেকে বিকেল ৬টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন সিনিয়র সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল। এছাড়া ৫ জন সহকারী নির্বাচন কমিশনারও নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছেন।

এবারের নির্বাচনে তিনটি প্যানেল ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছে। কুদ্দুস আফ্রাদ-গাজী জহিরুল ইসলাম প্যানেল, সাজ্জাদ আলম খান তপু-আকতার হোসেন পরিষদ, সোহেল হায়দার চৌধুরী-মেহেদী হাসান পরিষদ। এই তিনটি পরিষদে মোট ৬১ জন প্রার্থী ভোটে লড়ছেন। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী রয়েছেন আরও ১০ জন। ফলে এবারের নির্বাচনে মোট প্রার্থীর সংখ্যা ৭১ জন।

নির্বাচনে এবার মোট ভোটার ২ হাজার ৯৬৪ জন। করোনাকালীন যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ভোটারদের ভোটকেন্দ্রে আসতে হবে। ভোটকেন্দ্রে মোবাইল ফোন না আনা, পরিচয়পত্র ও এনআইডি সাথে আনাসহ ১৪টি আচরণবিধি দিয়েছে কমিটি।

ডিইউজে/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *