ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতাল ডেঙ্গি রোগীর চিকিৎসা দেবে

নিউজ ডেস্ক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) কোভিড ডেডিকেটেড হাসপাতাল ডেঙ্গি রোগীর চিকিৎসা দেবে। এমনটাই জনিয়েছেন মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম।

বৃহস্পতিবার চলমান ডেঙ্গি পরিস্থিতিতে ডেঙ্গি রোগীর চিকিৎসা প্রদানের জন্য মহাখালীতে ডিএনসিসির কোভিড ডেডিকেটেড হাসপাতাল পরির্দশনে এসে মেয়র একথা বলেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম এ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন।

অসময়ে বৃষ্টি ও জলবায়ু পরিবর্তনের কারণে ডেঙ্গির প্রকোপ বেড়েছে উল্লেখ করে মেয়র আতিকুল ইসলাম বলেন, তাই ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালে ডেঙ্গি আক্রান্ত রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে। এটি সবার জন্য উন্মুক্ত। এখানে করোনা রোগী এবং ডেঙ্গি রোগীদের আলাদা জোনে চিকিৎসা দেয়া হচ্ছে। এই হাসপাতালে পর্যাপ্ত বেডের ব্যবস্থা রয়েছে। ডেঙ্গি আক্রান্ত হলে ডিএনসিসি কোভিড হাসপাতালে চিকিৎসা নিতে আসুন।

সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ডিএনসিসি মেয়র বলেন, করোনা মহামারীর সময়ে মানুষকে চিকিৎসা দিতে আমরা ডিএনসিসির মার্কেটকে কোভিড ডেডিকেটেড হাসপাতালে রূপান্তর করি। মার্কেট থেকে আমরা ২শ’ কোটি টাকার বেশি রাজস্ব আহরণ করতে পারতাম। টাকার দিকে না তাকিয়ে মানুষের সেবার দিকে গুরুত্ব দিয়ে ২৫৮টি দোকানের বরাদ্দ বাতিল করে দেই। আমরা এক হাজার বেড সম্পন্ন হাসপাতালটি নির্মাণ করি। এখানে ২১২টি আইসিও বেড রয়েছে। করোনা রোগীর সংখ্যা এখন অনেক কম। আমরা এই হাসপাতালে ডেঙ্গি রোগীদের চিকিৎসা দেয়া শুরু করেছি।

ডেঙ্গি আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে ডিএনসিসি ডেডিকেটেড করোনা হাসপাতালে চিকিৎসা নিতে আসার আহ্বান জানান আতিকুল ইসলাম।

মেয়র বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে জনগণের সচেতনতা সবেচেয়ে বেশি প্রয়োজন। সিটি কর্পোরেশন থেকে নিয়মিত অভিযান ও কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। দেখা যাচ্ছে কিছু কিছু বাড়িতে বা নির্মাণাধীন ভবনে লার্ভা পাওয়ায় জরিমানা করে আসার কিছুদিন পর অভিযান চালালে আবারও লার্ভা পাওয়া যাচ্ছে। এখন থেকে আর ছাড় নেই। কোন ভবনে দ্বিতীয়বার অভিযানে লার্ভা পেলে নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হবে।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, ডেঙ্গি পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ডিএনসিসির প্রতিটি ওয়ার্ডে সচেতনতা কার্যক্রম ও অভিযান চলমান থাকবে।

মেয়র আতিক/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *