ডোবায় পড়ে বন্যহাতির মৃত্যু

নিউজ ডেস্ক: চট্টগ্রামের লোহাগাড়ায় দেড় বছর বয়সী একটি বন্যহাতির বাচ্চার মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ। স্থানীয়দের ধারণা ডোবায় পড়ে গিয়ে হাতির বাচ্চাটি মারা গেছে।

রোববার সকালে উপজেলার চুনতি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দক্ষিণ সাতগড় লম্বাশিয়া পাহাড়ি এলাকায় গভীর পানির ডোবা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন যাবত একটি প্রভাবশালী মহল চুনতি সাতগড় ছড়ার পার্শ্ববর্তী ওই এলাকায় বালু তুলতে গিয়ে গভীর ডোবা হয়ে যায়। তাদের ধারণা ওই গভীর ডোবার পানি ও কাদায় আটকে মারা যায় বাচ্চা হাতিটি।

চুনতি বন রেঞ্জের সাতগড় বন বিট কর্মকর্তা শাহ আলম হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, চুনতি সাতগড় লম্বাশিয়া এলাকার ডোবা থেকে দেড় বছর বয়সী হাতির বাচ্চাটির মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের পর হাতির বাচ্চাটির মৃত্যুর কারণ জানা যাবে।

বন্যহাতি/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *