ঢাকায় আসছেন নোরা ফাতেহি

বিনোদন ডেস্ক: অবশেষে ঢাকায় আসছেন ‘দিলবার’ খ্যাত বলিউড সেনসেশন নোরা ফাতেহি। ‘গ্লোবাল অ্যাচিভার অ্যাওয়ার্ড ২০২২’ অনুষ্ঠানে যোগ দিতে আগামী ১৮ নভেম্বর ঢাকা আসছেন তিনি।

রোববার বিষয়টি নিশ্চিত করেন উইমেনস লিডারশিপ করপোরেশনের সভাপতি ইসরাত জাহান মারিয়া।

তিনি জানান, নোরা ফাতেহিকে ঢাকায় আনার সব প্রস্তুতি নেয়া হয়েছে। অনুষ্ঠানে দেড় হাজারেরও বেশি মানুষ উপস্থিত থাকবেন।

মারিয়া বলেন, অনেক ঝুঁকি নিয়ে আমরা আয়োজনটি হাতে নিয়েছি। নানা প্রতিকূলতা পার হতে হয়েছে। তবে আনন্দের সাথে বলছি, অবশেষে বলিউডের গ্ল্যামার গার্ল নোরা ফাতেহিকে নিয়ে অনুষ্ঠানটি করতে যাচ্ছি আমরা। তিনি সেদিন আমাদের সাথে উপস্থিত থাকবেন।

অ্যাওয়ার্ড দেশি-বিদেশি উদ্যোক্তাদের পাশাপাশি বাংলাদেশের শোবিজ অঙ্গন থেকে আন্তর্জাতিক শোবিজ অঙ্গনে কাজ করছেন এমন তারকাদেরও ‘গ্লোবাল অ্যাচিভার অ্যাওয়ার্ড ২০২২’ দেয়া হবে।

নোরা ফাতেহি/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *