ঢাকা ছাড়লেন নোরা ফাতেহি

বিনোদন ডেস্ক: বলিউডের নৃত্যশিল্পী নোরা ফাতেহি। শুক্রবার দুপুরে বাংলাদেশ সফরে আসেন তিনি। অংশ নেন উইমেন লিডারশিপ করপোরেশন আয়োজিত গ্লোবাল এচিভার্স অ্যাওয়ার্ড ২০২২-এ।

শনিবার অনুষ্ঠান শেষে বিকালে বাংলাদেশ ছাড়ার কথা থাকলেও কাতার বিশ্বকাপে অংশগ্রহণের জন্য ভোর ৪টায় বাংলাদেশ ত্যাগ করেন জনপ্রিয় এ বলিউড স্টার।

এর আগে শুক্রবার ঢাকায় পৌঁছে লা মেরিডিয়ান হোটেলে বিশ্রাম নেন নোরা। রাত ৯টায় অংশ নেন অনুষ্ঠানে।

এ সময় উড়ন্ত চুমু দর্শকের উদ্দেশে ছুড়ে দিয়ে সবাইকে ধন্যবাদ জানান ‘গরমি গার্ল’খ্যাত নোরা। এ মঞ্চে এসে নিজেকে অনেক ভাগ্যবান বলে মনে করেন বলিউড গ্লামারস গার্ল নোরা। নারীকেন্দ্রিক এ অনুষ্ঠানে আসার সুযোগ থাকলে আবারও এমন অনুষ্ঠানে অংশ নিতে চান তিনি।

অনুষ্ঠানে অংশ নিলেও মঞ্চে নাচে অংশ নেননি তিনি। এ কারণে অনেক দর্শককেই হতাশ হতে দেখা যায়। এ বিষয়ে ইশরাত জাহান মারিয়া বলেন, সরকারি প্রজ্ঞাপনে নোরার পারফর্ম করার পারমিশন ছিল না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তা ছাড়া তিনি ৭ ঘণ্টা জার্নি করে এসেছেন। অনেক ক্লান্ত ছিলেন। এ অবস্থায় আমাদেরও তাকে কিছু বলার ছিল না।

নোরা ফাতেহি/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *