নিউজ ডেস্ক: অবিলম্বে ঢাকা-জারিয়া আন্তঃনগর ট্রেন চালু ও জারিয়া হতে দুর্গাপুর-কলমাকান্দা পর্যন্ত রেলপথ সম্প্রসারণের দাবিতে মানববন্ধন করেছে নেত্রকোনা জেলার বাসিন্দারা।
সোমবার বিকাল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানবববন্ধন করে তারা এ দাবি জানায়। যৌথভাবে মানববন্ধনটি আয়োজন করে- পূর্বধলা সমিতি-ঢাকা, সুসং দুর্গাপুর সমিতি-ঢাকা, কলমাকান্দা সমিতি-ঢাকা, শ্যামগঞ্জ সমিতি-ঢাকা, ঢাকাস্থ আটপাড়া সমিতি ও নেত্রকোনা জেলা সমিতি-ঢাকা। এতে সভাপতিত্ব করেন নেত্রকোণা জেলা সমিতি-ঢাকা এর ভারপ্রাপ্ত সভাপতি মতিউর রহমান।
বক্তব্য রাখেন- ডাক্তার দিবালোক সিংহ, জালাল উদ্দিন, আবু নাসের খান, আব্দুল মতিন, মোস্তফা নুরুল আলম, অজয় সাহা, অ্যাডভোকেট সজয় চক্রবর্তী, সানাউল হক, কবি এমদাদ খান, সেকেন্দার হায়াৎ সাংবাদিক মজিবুর রহমান খানসহ অন্যরা। উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলার সর্বস্তরের জনগণ।
বক্তারা বলেন, দুর্গাপুরের মোটা বালু, চিনামাটি, নুড়ি পাথরের জন্য দেশ-বিদেশে এ অঞ্চলের সুপ্রসিদ্ধ খ্যাতি রয়েছে। সম্ভাবনাময় দুর্গাপুর- কলমাকান্দার অবহেলিত পর্যটন খাতকে বিকশিত এবং সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব করতে হলে ঢাকা টু জারিয়া ঝাঞ্জাইল পর্যন্ত অবিলম্বে আন্তঃনগর ট্রেন চালু ও জারিয়া হতে দুর্গাপুর-কলমাকান্দা পর্যন্ত রেলপথ সমপ্রসারণ করতে মাননীয় প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রীর প্রতি আহ্বান জানান।
মানববন্ধন/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply