ঢাকা টেস্টের দল ঘোষণা, ফিরেছেন সাকিব-তাসকিন

৩০ নভেম্বর ২০২১ (স্পোর্টস ডেস্ক): পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টের জন্য ২০ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই টেস্টেই দলে ফিরেছেন সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। এছাড়া নতুন মুখ হিসেবে আসছেন মোহাম্মদ নাঈম শেখ।

মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা টেস্টের জন্য দল ঘোষণা করা হয় বিসিবি।

এর আগে সিরিজের প্রথম টেস্টে ইনজুরির কারণে চট্টগ্রাম টেস্টে খেলতে পারেননি তাসকিন আহমেদ। বিশ্বকাপে চোট পেয়ে দল থেকে ছিটকে যাওয়া সাকিব ঢাকা টেস্টের মধ্য দিয়ে দলে ফিরছেন।

পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টে নতুন মুখ মোহাম্মদ নাঈম শেখ। জাতীয় দলের হয়ে ৩২টি টি-টোয়েন্টি আর ২টি ওয়ানডে ম্যাচ খেলার পর টেস্টে অভিষেকের অপেক্ষায় ওপেনার নাঈম শেখ।

ঢাকা টেস্টে বাংলাদেশ দল: মুমিনুল হক সৌরভ, সাদমান ইসলাম অনিক, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, আবু জায়েদ চৌধুরী রাহী, নাইম হাসান, মাহমুদুল হাসান জয়, রেজাউর রহমান রেজা, খালেদ আহমেদ, শহিদুল ইসলাম ও মোহাম্মদ নাঈম শেখ।

ক্রিকেট/এসকেএম 

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *