ঢাকা-১৭ আসনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

নিউজ ডেস্ক: শেষ হয়েছে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ। এখন চলছে ভোট গণনা।

এর আগে সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করে নির্বাচন কমিশন (ইসি)। ঢাকা-১৭ আসনে ব্যালটের মাধ্যমে ভোট হয়। তবে এই নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীতে তেমন কোনও উত্তাপ লক্ষ্য করা যায়নি।

নির্বাচনি পরিবেশ পর্যবেক্ষণ করতে প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করে ইসি। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আটজন প্রতিদ্বন্দ্বী। তারা হলেন, আওয়ামী লীগ প্রার্থী অধ্যাপক মোহম্মদ এ আরাফাত, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আশরাফুল আলম (হিরো আলম) এবং জাতীয় পার্টির প্রার্থী সিকদার আনিসুর রহমান, জাকের পার্টির কাজী মোহাম্মদ রাশিদুল হাসান, তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ তারিকুল ইসলাম, বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ রেজাউল ইসলাম স্বপন ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মোহাম্মদ আকবর হোসেন।

এই আসনের মোট ভোটার তিন লাখ ২৫ হাজার ২০৫ জন। এর মধ্যে নারী ভোটার এক লাখ ৫৩ হাজার ৫৮০। ১২৪টি ভোটকেন্দ্রের ৬০৫টি ভোটকক্ষে ভোটগ্রহণ করা হয়। ৪টায় ভোটগ্রহণ শেষে চলছে গণনা।

নির্বাচন/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ