ঢাকা-৫ এ জিতলেন মনিরুল

ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী মনিরুল ইসলাম। তিনি ৪৫ হাজার ৬৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এই আসনের উপ-নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

শনিবার রাতে ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার জি এম মাহাতাব উদ্দিন ফলাফল ঘোষণা করেন। খবর: বাসস।

ফলাফলে নৌকা প্রতিকের প্রার্থী মনিরুল ইসলামের নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির সালাহ উদ্দিন আহমেদ। তিনি ধানের শীষ প্রতিকে পেয়েছেন ২ হাজার ৯২৬ ভোট।

নির্বাচনে জাতীয় পার্টির মীর আব্দুস সবুর লাঙ্গল প্রতিক নিয়ে ৪১৩, ন্যাশনাল পিপলস পার্টির আরিফুর রহমান ওরফে সুমন মাস্টার আম প্রতিকে ১১১ এবং বাংলাদেশ কংগ্রেসের আনছার রহমান শিকদার ডাব প্রতিকে ৪৯ ভোট পেয়েছেন।

গত ৬ মে সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে ঢাকা-৫ আসনটি শূন্য হয়।

এই আসনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৪টি ওয়ার্ডে মোট ১৮৭টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়। মোট ভোটার ছিলেন ৪ লাখ ৭১ হাজার ১২৯ জন।

ইসি/বাসস/রমু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *