তক্ষকসহ পাচারকারী আটক

১৮ মার্চ ২০২১ (নিউজ ডেস্ক): বরগুনা জেলার পাথরঘাটা উপজেলাধীন মানিকখালি সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৬ টি তক্ষকসহ একজন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

হস্পতিবার দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফট্যানেন্ট কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশান কমান্ডার পাথরঘাটা, লেফট্যানেন্ট ফাহিম শাহরিয়ার (এক্স), বিএন (পি নং ৩১৫৩) এর নেতৃত্বে উক্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালীন সময়ে ০৬ টি তক্ষকসহ পাচারকারী রিয়াজ আকন কে আটক করা হয়। আটককৃত তক্ষক পাচারকারী বরগুনা জেলার পাথরঘাটা উপজেলাধীন মানিকখালি গ্রামের মোহাম্মদ ইসমাইল আকনের ছেলে।

আমিরুল হক জানান, জব্দকৃত তক্ষকগুলো বনবিভাগ কর্মকর্তার উপস্থিতিতে হরিণঘাটা বনে অবমুক্ত করা হয়। পাচারকারীকে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২০,০০০ টাকা জরিমানা প্রদান করা হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণ রোধে জিরোটলারেন্স নীতি অবলম্বন করে। এবং বণ্যপ্রানী ও বনজ সম্পদ রক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

বাংলাদেশ কোস্ট গার্ড/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *