২৮ নভেম্বর ২০২১ (স্পোর্টস ডেস্ক): চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলায় তাইজুল ইসলাম একাই নিয়েছেন ৭ উইকেট। এতে পাকিস্তান অলআউট হয়েছে ২৮৬ রানে। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৩৩০ রান করেছিল স্বাগতিকরা। ফলে ৪৪ রানের লিড পেয়েছে মুমিনুল হকরা।
শুক্রবার প্রতম দিনে সকালে বাংলাদেশের ৪ উইকেট নিয়ে ফেলে পাক বোলাররা। তবে লড়াইয়ে টিকে থেকে গোটা দিনটাই পার করে দেন লিটন ও মুশফিক।
পরদিনই সকালে চ্যালেঞ্জে হারেন লিটন। মাত্র ১ রান যোগ করে ফেরেন। এরপর শাহিন, হাসানের সুইংয়ে উইকেট বিলিয়ে দিয়ে এসে ৩৩০ রানে থামে বাংলাদেশ।
তৃতীয় দিনের সকালেও উইকেটের সেই চ্যালেঞ্জ নিতে পারেননি পাক ব্যাটাররা। বলতে গেলে তাইজুলের চ্যালেঞ্জে হেরে গেলেন পাক ব্যাটাররা। তাইজুল একাই নিলেন ৭ উইকেট।
তাইজুলের ঘূর্ণিতে সাজঘরে ফিরেছেন, ওপেনার আবদুল্লাহ শফিক, আজহার আলি, ফাওয়াদ আলম, ওপেনার আবিদ আলি, হাসান আলি, নুমান আলি এবং ফাহিম আশরাফ।
সর্তীথের মতো ভেলকি দেখিয়েছেন মিরাজও। তুলে নিলেন বাবর আজমের গুরুত্বপূর্ণ উইকেট।
এরপর পেসার এবাদতের ক্ষুরধার বোলিঙ দেখে ক্রিকেটপ্রেমীরা। ৯০তম ওভারে এবাদতের প্রথম ডেলিভারিটি ডিফেন্ড করতে গিয়ে ব্যর্থ হন উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। বল লাগে প্যাডে। আফিলের চিৎকারে হাত উঁচু করেন আম্পায়ার। ৩৮ বলে মাত্র ৫ রান করেই সাজঘরে ফেরেন রিজওয়ান।
এবাদতের দ্বিতীয় সাফল্য সাজিদ খান। ৫ রানে ব্যাট করা সাজিদের স্টাম্প উড়িয়ে দেন তিনি।
ক্রিকেট/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply