তাজিয়া মিছিলে ছুরি, কাঁচি, বর্শা নিষিদ্ধ

নিউজ ডেস্ক: আগামী শনিবার পবিত্র আশুরা। এ উপলক্ষে রাজধানীতে তাজিয়া মিছিলে দা, ছুরি, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি বহন, আতশবাজি ও পটকা ফোটানো নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা দেয়া হয়।

এতে বলা হয়, পবিত্র আশুরা উদযাপন উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। মিছিলে অনেকেই দা, ছুরি, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি নিয়ে অংশগ্রহণ করে, যা ক্ষেত্র বিশেষে অনাকাঙ্খিত পরিস্থিতি সৃষ্টি করে। এটি ধর্মপ্রাণ ও নগরবাসীর মনে আতঙ্ক এবং ভীতি সৃষ্টিসহ জননিরাপত্তার প্রতি হুমকিস্বরূপ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পবিত্র মহররম মাসে পবিত্র আশুরা উপলক্ষে আতশবাজি ও পটকা ফোটানো হয়, যা ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই আতশবাজি ও পটকা ফোটানো যাবে না। এ আদেশ তাজিয়া মিছিল শুরু থেকে শেষ সময় পর্যন্ত বলবৎ থাকবে।

তাজিয়া মিছিল/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *