তুষারপাতে বিপর্যস্ত ইতালি

২৯ ডিসেম্বর ২০২০ (আন্তর্জাতিক ডেস্ক): তুষারপাতে বিপর্যস্ত ইতালি। বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। বরফ জমে ব্যাহত হচ্ছে যান চলাচল। আগামী কয়েক দিনে পরিস্থিতির আরও অবনতির আশঙ্কায় সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

বরফে ঢাকা পড়েছে দেশটির বিভিন্ন অঞ্চল। তীব্র তুষারপাতে বন্ধ হয়ে গেছে যান চলাচল। রাস্তায় গাড়ি আটকে সৃষ্টি হয়েছে যানজটের। সড়কের পাশাপাশি রেল যোগাযোগও ব্যাহত হয়। আগামী কয়েক দিনে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ।

তবে কিছু পরিবার বড়দিন পরবর্তী হোয়াইট ক্রিসমাসে মেতে উঠতে দেখা গেছে। বরফের মধ্যে স্কি করে আনন্দ করেন তারা।

তারা জানান, শিশুরা খুব আনন্দিত। তারা সবাই এই মৌসুমের তুষারপাত খুব উপভোগ করছে।

তুষারে ঢেকে গেছে মিলানের পথঘাট। তীব্র তুষারপাতে সোমবার মিলানের পাশাপাশি ইতালির উত্তরাঞ্চলের অধিকাংশ এলাকা তুষারে ঢাকা পড়ে। রাস্তাঘাট বরফে ঢেকে যাওয়ায় গাড়ি চালাতে বেশ ভোগান্তি পোহাতে হয় চালকদের। রাস্তা পরিষ্কারে ব্যস্ত সময় পার করেন বেসামরিক সেবাকর্মীরা।

হিমশীতল দমকা বাতাসে বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়ার ঘটনা ঘটেছে। তবে করোনার কারণে বিভিন্ন বিধিনিষেধ থাকায় মানুষের সংখ্যা বাইরে কম বলে সড়কের ট্রাফিক অনেকটাই নিয়ন্ত্রণে ছিল।

ইতালি/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *