০৫ জানুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): তুষারপাতে বিপর্যস্ত ইতালির উত্তরাঞ্চলীয় পাহাড়ি অঞ্চল ভেনেতো। বরফে ঢাকা পড়েছে পুরো এলাকা। অঞ্চলটিতে কোথাও কোথাও সাড়ে ৬ ফুটের বেশি বরফ পড়েছে। এ অঞ্চলে আটকে পড়া কয়েকটি পরিবারকে উদ্ধার করেছে কর্তৃপক্ষ।
তুষারপাতের কারণে চরম দুর্ভোগ পোহতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। রাস্তাঘাটও বরফে ঢেকে গেছে। বন্ধ যান চলাচল। বরফ সরিয়ে যান চলাচল স্বাভাবিকের চেষ্টা করছেন স্থানীয় কর্মকর্তারা।
এখন পর্যন্ত ১’শ র বেশি অভিযান পরিচালনা করেছেন তারা। আগামী কয়েকদিন আরও ব্যাপক তুষারপাত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ।
ইতালি/এসকেএম
















Leave a Reply