১৯ এপ্রিল ২০২২(আন্তর্জাতিক ডেস্ক): ইউক্রেনের পূর্ব দনবাসে রাশিয়া বড় ধরনের আক্রমণ শুরু করেছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
সোমবার মধ্যরাতে টেলিগ্রামে দেওয়া বার্তায় জেলেনস্কি এসব কথা বলেন। খবর রয়টার্স।
তিনি বলেন, আমরা এখন নিশ্চিত করে বলতে পারি দনবাসে রাশিয়ান সৈন্যরা যুদ্ধ শুরু করেছে। যে যুদ্ধের জন্য দীর্ঘ সময় ধরে তারা প্রস্তুতি নিয়েছে। রুশ বাহিনীর একটি বড় অংশ এখন এই যুদ্ধে জড়িত। তবে এখানে যত সৈন্য আনা হোক, নিজেদের রক্ষা করার জন্য আমরা লড়াই করবো।
রাজধানী কিয়েভের আশপাশের এলাকা থেকে রাশিয়ার সৈন্য প্রত্যাহারের পর পূর্ব ইউক্রেনে যুদ্ধ তীব্র হয়েছে এবং দনবাস অঞ্চলে পুনরায় যুদ্ধ তৎপরতা বৃদ্ধি করেছে। এই অঞ্চল মস্কোপন্থী বিচ্ছিন্নতাবাদীরা ২০১৪ সাল থেকে আংশিকভাবে নিয়ন্ত্রণ করছে।
জেলেনস্কির বক্তব্যের কিছুক্ষণ আগে পূর্বাঞ্চলীয় লুগানস্ক অঞ্চলের গভর্নর সের্গেই গেইডে ঘোষণা করেন, রাশিয়া তাদের প্রতীক্ষিত আক্রমণ শুরু করেছে।
তিনি ফেসবুকে বলেন, এটা এখন নরক। আক্রমণ শুরু হয়েছে। সপ্তাহকাল ধরে আমরা এ কথাই বলে আসছি। তারা অব্যাহতভাবে রুবিঝনে এবং পোপাসনায় লড়াই চলছে। অন্যান্য শান্তিপূর্ণ শহরেও লড়াই শুরু হয়েছে।
যুদ্ধ/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply