দলে বহিরাগতদের হুঁশিয়ার করলেন এসএম কামাল

১৪ জুন ২০২১ (নিউজ ডেস্ক): সিরাজগঞ্জে মোহাম্মদ নাসিমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় দলে বহিরাগতদের হুঁশিয়ার করেছেন আওয়ামী লীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন। এ সময় বিএনপি থেকে আসা বেলকুচি উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল ও পৌরসভার মেয়র সাজ্জাদুল হক রেজাকে হুঁশিয়ার করেন তিনি।

রোববার সন্ধ্যায় শহীদ এম মনসুর আলী মিলনায়তনে অনুষ্ঠিত স্মরণ সভায় তিনি দলে বহিরাগতদের নিয়ে এ হুশিয়ারি দেন তিনি। তিনি বলেন, স্মরণ সভায় যদিও এগুলো বলা ঠিক না। ২০০১ সাল থেকে ২০০৮ সাল নেত্রী গ্রেফতার হওয়া পর্যন্ত যারা লড়াই সংগ্রাম করেছেন তাদের নেতৃত্বে নিয়ে আসেন। যারা বিএনপি, খালেদা, তারেক আর জামায়াতের বিরুদ্ধে লড়াই করে শেখ হাসিনার নেতৃত্বে সংসদে ২৩৭ আসন লাভ করেছেন তাদের পেট্রোনাইজ করুন। নতুন লোক দরকার নাই। যারা পিঠ বাঁচানোর জন্য বিএনপি থেকে এসেছেন যদি কোন নেতার সাথে থাকেন আগামী সম্মেলনে সেই নেতা কমিটিতে থাকতে পারবে না। আমি যদি সাংগঠনিক সম্পাদক থাকি-তবে আমাকে যদি সাংগঠনিক সম্পাদক থেকে বাদ দিতে পারেন তবে কোন কথা নাই। জেলার কিংবা উপজেলার সভাপতি/সাধারণ সম্পাদক আমার হাতে নেই। কিন্তু বাকি পদগুলো আমি দেখবো।

এসএম কামাল বলেন, আর একটি কথা বলতে চাই, বেলকুচি উপজেলা চেয়ারম্যান নাকি বলেন, আমাকে লিখে দিতে হবে। আপনি কবে যোগ দিয়েছেন প্রশ্ন করে কামাল বলেন, আপনি ছাত্রদলের ভিপি ছিলেন। আওয়ামী লীগে এসেছেন। ভদ্রভাবে আওয়ামী লীগ করতে হবে। আপনি বিদ্রোহী প্রার্থী হয়েছেন। কার লোক সেটা আমি জানি না। বিদ্রোহী প্রার্থী হওয়ার সাথে সাথে দলের পদ থেকে বাদ যাবে। আওয়ামীলীগ করতে পারেন আপত্তি নাই। কিন্তু নিয়মনীতি মেনে করতে হবে।

বেলকুচি পৌরসভার মেয়র সাজ্জাদুল হক রেজার নাম না উল্লেখ করে কামাল বলেন, পৌরসভার মেয়র হইছেন, যুবলীগ থেকে বাদ দিছে-আমি যদি সাংগঠনিক সম্পাদক থাকি কোন কমিটিতে ঢুকতে পারবেন না।

এসএম কামাল/এসকেএম