দিনাজপুর বোর্ডের স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা

নিউজ ডেস্ক: এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে স্থগিত হওয়ার চার বিষয়ের পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। স্থগিত পরীক্ষাগুলো অক্টোবরের ১০, ১১, ১২ ও ১৩ তারিখে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা সমন্বয় কমিটির আহ্বায়ক অধ্যাপক তপন কুমার সরকার।

এর আগে বুধবার (২১ সেপ্টেম্বর) দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ কামরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি গণিত, পদার্থবিজ্ঞান, কৃষিবিজ্ঞান ও রসায়ন পরীক্ষা স্থগিত ঘোষণা করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, অনিবার্য কারণবশত ২০২২ সালের চলমান এসএসসির এই চারটি বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এসব বিষয় ছাড়া এসএসসি পরীক্ষার রুটিন উল্লেখিত সময়সূচি অনুযায়ী যথারীতি সব পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এসএসসি/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *