২৩ মে ২০২২ (স্পোর্টস ডেস্ক): জয়ের লক্ষ্য নিয়ে ঢাকা টেস্টে নেমেছিল বাংলাদেশ। আত্মবিশ্বাসও ছিল ঢের। কারণ, উইকেট, কন্ডিশন সবই চেনা। মিরপুর শেরেবাংলা গ্রাউন্ড টাইগারের নিজ নিজ ঘরের উঠান। আর এমন চেনা মাঠেই লংকান পেসারদের তোপে মুড়ি-মুরখির মতো উইকেট দিয়ে এলো বাংলাদেশ।
টস জিতে বড় সংগ্রহের আশায় ব্যাট হাতে নামে মুমিনুল বাহিনী।
আর প্রথম ওভারের দ্বিতীয় বলেই শূন্য রানে সাজঘরে ফেরেন ওপেনার মাহমুদুল হাসান জয়। এরপর শুধু আসা-যাওয়ার মিছিল। এ মিছিলে যোগ দেন তামিম-সাকিব-মুমিনুলের মতো অভিজ্ঞরাও।
মাত্র ৭ ওভারে ২৫ রান তুলেই ৫ উইকেট হারায় বাংলাদেশ। তবে কি প্রথম ইনিংসে দলগত সেঞ্চুরিও হবে না বাংলাদেশের।
লজ্জার সেই পরিস্থিতিতে থেকে দলকে বাঁচালেন আরও দুই অভিজ্ঞ টাইগার মুশফিকুর রহিম ও লিটন কুমার দাস।
কোনও বিপদ না ঘটিয়ে ২৫ রান থেকে ৮৩ রান পর্যন্ত নিয়ে গেলেন। ১১২ বলে পঞ্চাশ রানের জুটি গড়লেন তারা।
যেখানে লিটন দাসের অবদান ৩৩ রান। বাকিটা মুশফিকের।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ৬ বাউন্ডারিতে ৮৭ বলে ৩৭ রান করে অপরাজিত মিস্টার ডিপেন্ডেবল। অন্যপ্রান্তে সমানসংখ্যক বাউন্ডারিতে ৮৫ বলে ৪২ রানে ব্যাট করছেন লিটন।
এ দুজনের দারুণ ব্যাটিংয়ে ৩৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৯৯ রান।
ক্রিকেট/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply