দুই বছর পর ক্লাসে ফিরছে প্রাক-প্রাথমিকের শিশুরাও

২ মার্চ ২০২২ (নিউজ ডেস্ক): করোনার কারণে দুই বছর ধরে বন্ধ থাকার পর প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের ক্লাস শুরু হচ্ছে আগামী ২০ মার্চ থেকে।

বুধবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২০ মার্চ থেকে প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম শুরু হবে। প্রথম শ্রেণির আগের এই শ্রেণিগুলোতে অনেক শিক্ষার্থী ভর্তির কয়েক মাস পরই শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ হয়ে যায়। এই দুই বছর প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের ভার্চ্যুয়ালি পাঠদান দেয়া হয়েছে।

কোভিড-১৯ সংক্রমণ কমে আসায় গত বছরের সেপ্টেম্বরে সব শিক্ষাপ্রতিষ্ঠান সীমিত পরিসরে খুললেও প্রাক-প্রাথমিক খোলা হয়নি। এরপর সংক্রমণ বেড়ে যাওয়ায় আবার চলতি বছরের জানুয়ারিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হয়। এখন সংক্রমণ আবার কমে যাওয়ায় ধীরে ধীরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হয়েছে।

প্রাক-প্রাথমিক/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *