দুই শতাধিক মৃত্যু টানা অষ্টম দিনে

১ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): অতিমারি করোনা ভাইরাসে টানা অষ্টম দিনের মত দেশে দুই শতাধিক মৃত্যুর ঘটনা ঘটলো। করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ২৩১ জন। আগের দিনের চেয়ে মারা গেছেন ১৩ জন বেশি।

রবিবার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। এতে জানানো হয়, এ পর্যন্ত দেশে মৃতের সংখ্যা ২০ হাজার ৯১৬ জনে উন্নীত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১৪ হাজার ৮৪৪ জন। শনিবার শনাক্ত হয়েছিলেন ৯ হাজার ৩৬৯ জন।

দেশে এ পর্যন্ত ১২ লাখ ৬৪ হাজার ৩২৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

করোনা/টিটি/আরএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *