১০ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক, টাঙ্গাইল): টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় বালুবাহী একটি ট্রাক ব্রিজ ভেঙে খাদে পরেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশের ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
শুক্রবার রাতে সংঘটিত দুর্ঘটনায় শনিবার বিচ্ছিন্ন থাকে যোগাযোগ ব্যবস্থা। সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন রোগীরা।
সেতুটি ভেঙে যাওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়কসহ পার্শ্ববর্তী মানিকগঞ্জ জেলার দৌলতপুর, সাটুরিয়া ও ঢাকাগামী সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ব্যবহৃত হচ্ছিল। সেতুর দুই পাশের রেলিংই শুধু ভাঙেনি, এর মাঝের অংশও দেবে ছিল। দীর্ঘদিন সেতুটি এ অবস্থায় থাকায় ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছিল। বারবার বলার পরও এলজিইডি কর্তৃপক্ষ সেতুটি মেরামতের কোন উদ্যোগ নেয়নি।
তারা অভিযোগ করেন, সেতুর কোন পাশেই সতর্কীকরণ সাইনবোর্ড লাগানোর প্রয়োজনও অনুভব করেনি এলজিইডি।
এলজিইডি’র নাগরপুর উপজেলার প্রকৌশলী মাহবুবুর রহমান জানিয়েছেন, যেহেতু খালে পানিপ্রবাহ নেই তাই শিগগিরই সেতুটি ভেঙে সেখানে মাটি ভরাট করে যান চলাচলের ব্যবস্থা করা হবে।
দুর্ঘটনা/টিটি/আরএম
















Leave a Reply