০৪ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক): দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর উর্ধ্বগতি আজও অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে ৭ হাজার ৮৭ জনের শরীরে। মৃত্যু হয়েছে ৫৩ জনের।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩০ হাজার ৭২৪ জনের। সুস্থ হয়েছেন গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭০৭ জন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৩৭ হাজার ৩৬৪ জনে। একই সময়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৯ হাজার ২৬৬ জনে। এখন পর্যন্ত মোট সুস্থের সংখ্যা ৫ লাখ ৫২ হাজার ৪৮২ জন।
করোনা ভাইরাস/এসকেএম














