দেয়ালধসে স্বামী-স্ত্রীর মৃত্যু

নিউজ ডেস্ক: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মাটির দেয়ালধসে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।

শুক্রবার ভোরে উপজেলার রতনপুর নলীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার রতনপুর নলীপাড়া এলাকার মৃত হাছেন আলীর ছেলে ৬৫ বছর বয়সী ইমারত আলী ও তার স্ত্রী ৬০ বছর বয়সী আছিয়া বেগম।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্র জানায়, ওই এলাকার ইমারত আলী রাতে স্ত্রীকে নিয়ে মাটির ঘরে ঘুমিয়ে পড়েন। গতকাল থেকে ভারি বৃষ্টিপাতের কারণে মাটির দেয়াল নরম হয়ে যাওয়ায় মধ্যরাতের কোনও এক সময় ওই ঘরের মাটির দেয়াল চাপা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে ভোর ৫টার দিকে বাড়ির অন্যান্য সদস্য খোঁজ পেয়ে মাটির দেয়ালের ধ্বংসস্তূপের নিচ থেকে নিহতদের লাশ উদ্ধার করে। বর্তমানে নিহত দুজনের লাশ তার বাড়িতে রয়েছে।

স্থানীয় মৌচাক ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য আব্দুল বাতেন দেয়ালচাপায় স্বামী-স্ত্রী নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

মৌচাক ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

গাজীপুর/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *