দোনেৎস্কে সড়ক দুর্ঘটনায় ১৬ রুশ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের পূবাঞ্চলে একটি মিনিবাসের সাথে রাশিয়ার সেনাবাহিনীর গাড়ির সংঘর্ষে অন্তত ১৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও চারজন।

বুধবার দোনেৎস্কে রাশিয়ার নিযুক্ত প্রশাসনের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। খবর: এএফপি।

দোনেৎস্কের রাশিয়ার নিযুক্ত প্রশাসনের প্রধান দেনিশ পুশিলিন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে বলেছেন, টি-০৫১৭ মহাসড়কে ট্র্যাজেডিপূর্ণ এক সড়ক দুর্ঘটনা ১৬ জনের প্রাণ কেড়ে নিয়েছে।

দোনেৎস্ক দক্ষিণ-পূর্ব ইউক্রেনের চারটি অঞ্চলের মধ্যে একটি, যা সেপ্টেম্বরে মস্কোর সাথে সংযুক্ত করা হয়েছিল।

সড়ক দুর্ঘটনা/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *