ধনঞ্জয়াকে ফেরালেন সাকিব

১৫ মে ২০২২ (স্পোর্টস ডেস্ক): রিভিউ নিয়ে সফল হলো বাংলাদেশ। সাকিব আল হাসানের বলে প্রথম স্লিপে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ধনাঞ্জয়া ডি সিলভা।

চট্টগ্রাম টেস্টের চা-বিরতির পর বল হাতে নিয়েই সাফল্য পেলেন দেশসেরা অলরাউন্ডার সাকিব। তার চমৎকার এক ডেলিভারিতে স্লিপে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ধনাঞ্জয়া। প্রথম স্লিপ থেকে কিছুটা সামনের দিকে এগিয়ে ঝাঁপিয়ে ক্যাচটি লুফে নেন মাহমুদুল হাসান জয়।

আম্পায়ার আউট না দেয়ায় রিভিউ নেন মুমিনুল হক। দুটি ব‍্যর্থ রিভিউয়ের পর এবার সফল হল বাংলাদেশ।

২৭ বলে ধনাঞ্জয়া ফেরেন ৬ রানে। ১৮৩ রানে চতুর্থ উইকেট হারায় শ্রীলংকা।

রোববার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলংকা। ৬৬ রানে ২ উইকেট হারায় লংকানরা।

তৃতীয় উইকেটে অ্যাঞ্জেলো ম্যাথিউসের সাথে ৯২ রানের জুটি গড়ে সাজঘরে ফেরেন কুশল মেন্ডিস। তাইজুলের স্পিনে বিভ্রান্ত হওয়ার আগে ১৩১ বলে ৫৪ রান করেন মেন্ডিস।

ক্রিকেট/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ