৭ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক): শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সাবধান বাণী শোনালেন হেফাজতে ইসলামের নেতাদের। হেফাজতের যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর কমিটির সেক্রেটারি মাওলানা মামুনুল হক ও অন্যান্য নেতাদের উদ্দেশ্য করে উপমন্ত্রী নওফেল লিখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। দিয়েছেন হুশিয়ারি।
বুধবার প্রথম প্রহরে নিজের ফেসবুক ভেরিফায়েড পেইজে নওফেল লিখেছেন, দেশের প্রচলিত সরকার কাঠামো, শিক্ষা ব্যবস্থা, প্রশাসন ও আইনের অধীনে না আসলে মামুনুল হকদের কিভাবে শায়েস্তা করতে হয় তা আমাদের জানা আছে।
শিক্ষা উপমন্ত্রী লিখেছেন, খেলাফতে মজলিশ নামক দলের এক নেতা এই ‘কুলাঙ্গার’ মামুনুল হকের পক্ষে যেভাবে সাফাই গাইলো, এতে বোঝা যায় দ্বীনে ইসলাম শুধুই এদের বেঁচে থাকার জন্য একটা মাধ্যম। ধর্ম ব্যবসায়ী গোষ্ঠীর মনে রাখা প্রয়োজন স্বাধীনতা যুদ্ধে এই দেশের জনগণ এদের প্রত্যাখ্যান করেছে।
তিনি আরও লিখেছেন, এদের ছাড়াই জাতির পিতা বঙ্গবন্ধুর নির্দেশে, আওয়ামী লীগসহ প্রগতিশীল শক্তির সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের মানুষ স্বাধীনতা ছিনিয়ে এনেছিল। কিছু এতিম শিশুদের রাখে বলে এরা অনেকের সহানুভূতি পায়।
নওফেল লেখেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য অপমানিত করার পর থেকে এদের স্পর্ধা শুরু। এখন ১৭ কোটি লাশের ওপর চলছে এদের ‘রিফ্রেশমেন্ট’। জীবন।
নওফেল কঠোর ভাষায় লেখেন, বঙ্গবন্ধুর ছবিতে যারা হাত দিয়েছে, এদের একটা একটা করে ধরে আনা হবে। আইনের সম্মুখীন করা হবে। সামাজিক, ধর্মীয়, র্থৈনৈতিক, সব পর্যায়ে এই ‘কাঠমোল্লা গোষ্ঠীকে’ প্রতিহত করতে হবে।
ফেসবুক পোস্টে চট্টগ্রামের সাবেক মেয়র প্রয়াত মহিউদ্দীন চৌধুরীর ছেলে নওফেল আরও লেখেন, আওয়ামী লীগ বানের জলে ভেসে আসে নাই। গণতান্ত্রিক সমাজে রাজনীতি করতে চায় করবে, কিন্তু ধর্ম ব্যবসা করে মানুষের ঘরবাড়ি জ্বালানোর পরিণাম এদের বোঝাতে হবে। আগুন সন্ত্রাস করে বিএনপি-জামাত ছাড় পায় নাই। এই ‘ধর্ম ব্যবসায়ীরাও’ ছাড় পাবে না। ইনশাল্লাহ।
নওফেল-মামুনুল/এএমএম/আরএম
















Leave a Reply