নতুন বছরের ক্রীড়া সূচি

স্পোর্টস ডেস্ক: মানুষ স্মৃতিকাতর হয়; আবেগে আপ্লুত কিংবা আনন্দে উদ্বেলিত হয়। আর এসব অনুভূতির মধ্য দিয়েই মানুষ এক সময় পুরাতনকে বিদায় দিয়ে নতুনকে বরণ করে। পুরোনো দিনের ভুল শুধরে নতুনকে আলিঙ্গন করে নব প্রত্যয়ে, নব আশায়। ঠিক তেমনি মহাকালের আবর্তে বিলীন হয়ে গেল আরেকটি বছর। নতুন স্পন্দন, নতুন আশা, নতুন সম্ভাবনাকে সামনে নিয়ে শুরু হলো নতুন বছর। অন্যান্য ব্যস্ততার সাথে নতুন বছরে ক্রিকেটের ব্যস্ততাও থাকবে। চলতি বছর বাংলাদেশ দলও কাটাবে ব্যস্ত সময়। আছে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

নতুন বছরের ক্রীড়া সূচি:

ক্রিকেট

নতুন বছরের ১৯ জানুয়ারি শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। টুর্নামেন্টটি শেষ হবে আগামী ১ মার্চ।

দক্ষিণ আফ্রিকায় আগমী ১৯ জানুয়ারি শুরু হবে ‘অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ’। যুবাদের নিয়ে এ আয়োজন শেষ হবে আগামী ১১ ফেব্রুয়ারি।

১৩ মার্চ শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। টুর্নামেন্ট শেষ হবে আগামী ২৯ মে।

এরপর রয়েছে ২০২৪ টি-২০ বিশ্বকাপ। যৌথ ভাবে বিশ্বকাপের আয়োজন করবে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্র। আগামী ৪ জুন শুরু হয়ে এ টুর্নামেন্ট শেষ হবে ৩০ জুন।

ফুটবল

১২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত কাতারে চলবে ‘এএফসি এশিয়ান কাপ’।

আইভরি কোস্টে আগামী ১৩ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ‘আফ্রিকান নেশন্স কাপ’।

লন্ডনে আগামী ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ‘ইংলিশ লিগ কাপ ফাইনাল’।

সেভিলে আগামী ৬ এপ্রিল অনুষ্ঠিত হবে ‘কোপা দেল রে ফাইনাল’।

ইতালির রোমে আগামী ১৫ মে অনুষ্ঠিত হবে ‘ইতালিয়ান কাপ ফাইনাল’।

ডাবলিনে ‘ইউরোপা লিগ ফাইনাল’ অনুষ্ঠিত হবে আগামী ২২ মে।

আগামী ২৫ মে রয়েছে ‘এফএ কাপ’, ‘জার্মান কাপ’ ও ‘ফরাসি কাপ ফাইনাল’।

২৯ মে এথেন্সে রয়ে ‘কনফারেন্স লিগ ফাইনাল’।

লন্ডনে ১ জুন অনুষ্ঠিত হবে ‘উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল’।

জার্মানি ১৪ জুন শুরু হবে ‘ইউরো ২০২৪’। এ টুর্নামেন্ট চলবে ১৪ জুলাই পর্যন্ত।

২০ জুন থেকে শুরু হবে ‘কোপা আমেরিকা’। যুক্তরাষ্ট্রে এ টুর্নামেন্ট চলবে আগামী ১৪ জুলাই পর্যন্ত।

আগামী ১৪ আগস্ট ওয়ারশে হবে ‘উয়েফা সুপার কাপ’।

ডমিনিকাতে মেয়েদের ‘অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ’ শুরু হবে ১৬ অক্টোবর। শেষ হবে ৩ নভেম্বর।

অলিম্পিক

প্যারিসে ২৬ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত চলবে ‘গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস’

টেনিস

মেলবোর্নে ১৪ জানুয়ারি থেকে শুরু হবে ‘অস্ট্রেলিয়ান ওপেন’। যা চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত।

প্যারিসে আগামী ২৬ মে থেকে ৯ জুন পর্যন্ত চলবে ‘ফরাসি ওপেন’।

লন্ডনে আগামী ১ জুলাই থেকে শুরু হবে ‘উইম্বলডন। যা শেষ হবে ১৪ জুলাই।

নিউইয়র্কে আগামী ২৬ আগস্ট থেকে শুরু হবে ‘ইউএস ওপেন’। যা শেষ হবে ৮ সেপ্টেম্বর।

তুরিনে ‘এটিপি ফাইনালস’ শুরু হবে আগামী ৩ নভেম্বর। শেষ হবে ১০ নভেম্বর।

সাঁতার

কাতারের দোহায় আগামী ২ ফেব্রুয়ারি সাঁতার টুর্নামেন্ট ‘বিশ্ব চ্যাম্পিয়নশিপ’ শুরু হবে। শেষ হবে ১৮ ফেব্রুয়ারি।

অ্যাথলেটিক্স

১ থেকে ৩ মার্চ গ্লাসগোতে চলবে ‘বিশ্ব ইনডোর চ্যাম্পিয়নশিপ’

সাইক্লিং

২৯ জুন থেতে আগামী ২১ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘ট্যুর ডি ফ্রান্স’।

ক্রীড়া সূচি/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ