নরসিংদীতে কাভার্ডভ্যান-লেগুনা সংঘর্ষে নিহত ৬

১৬ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): নরসিংদীর পাঁচদোনায় কাভার্ডভ্যান ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

শুক্রবার  দুপুর আড়াইটার দিকে পাঁচদোনা-টঙ্গী আঞ্চলিক মহাসড়কের ভাটপাড়া টাকশাল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুনামগঞ্জ জেলার বাংলাবাজার দেওয়ানগঞ্জ গ্রামের সাইফুল ইসলামের ছেলে আলামিন, বেলাবো উপজেলার বটেশ্বর গ্রামের হাফিজুল ইসলাম, গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার  মোজাফর হোসের ছেলে চাঁন মিয়া, এবং অজ্ঞাত আরও তিন জন।

পুলিশ জানিয়েছে, পাঁচদোনা থেকে একটি কাভার্ডভ্যান টঙ্গীর দিকে যাচ্ছিল। কাভার্ডভ্যানটি পাঁচদোনা টঙ্গী আঞ্চলিক মহাসড়কের ভাটপাড়া টাকশাল মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী লেগুনার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় লেগুনার সামনের অংশ দুমড়েমুচড়ে রাস্তার পাশে গিয়ে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। পরে আরও দুজন মারা যান। আহত হন আরও তিনজন। আহতের উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

সড়ক দুর্ঘটনা/এসকেএম