নাইজেরিয়ায় বন্দুকধারী-নিরাপত্তাবাহিনীর সংঘর্ষে নিহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ায় বন্দুকধারীদের সাথে নিরাপত্তাবাহিনীর সংঘর্ষে ৪০ জনের বেশি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। দেশটির উত্তরাঞ্চলের কাতসিনা রাজ্যে এ ঘটনা ঘটেছে।

দেশটিতে আগামী ২৫ ফেব্রুয়ারি সংসদীয় ও প্রেসিডেন্ট নির্বাচনের আগে ভয়াবহ এ সংঘর্ষের ঘটনা ঘটলো। খবর: আলজাজিরা।

শুক্রবার কাতসিনা রাজ্য পুলিশের মুখপাত্র গাম্বো ইসা বলেন, একটি সশস্ত্র সংগঠন গ্রামে হামলা চালায়। স্থানীয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সাথে এ সময় তাদের সংঘর্ষ শুরু হয়। এতেই নিহত হন ৪০ জন।

তিনি আরও বলেন, যৌথভাবে সেখানে অভিযান চালানো হচ্ছে।

নিরাপত্তাবিষয়ক দুটি সূত্র জানিয়েছে, কাতসিনায় সংঘর্ষে নিহতের সংখ্যা ৫০। শুক্রবার মৃতদেহগুলো উদ্ধার করা হয়।

কাতসিনা হলো দেশটির উত্তরের রাজ্যগুলোর মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ রাজ্য। এ অঞ্চলের প্রত্যন্ত গ্রামে হামলা চালায় বন্দুকধারীরা। প্রায় লোকজনকে অপহরণ করে আটকে রেখে চাঁদাও দাবি করে তারা।

আগামী ২৫ ফেব্রুয়ারি দেশটিতে নির্বাচন হওয়ার কথা। এর মাঝে নিরাপত্তার বিষয়টি নিয়ে উদ্বিগ্ন দেশটির সাধারণ ভোটাররা। দেশটিতে গত ৮ বছর ধরে সাবেক সেনাপ্রধান মুহাম্মদ বুহারি প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আছেন।

কাতসিনার নিরাপত্তাবিষয়ক বিশেষ উপদেষ্টা ইব্রাহিম আহমেদ বলেছেন, স্থানীয়দের নিজ হাতে অস্ত্র তুলে নেয়ার ব্যাপারে আগেই সতর্ক করা হয়েছিল।

নাইজেরিয়া/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *