২৮ জানুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক): নারায়ণগঞ্জ বন্দরের মদনপুরে একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার বিকাল ৪টার দিকে জাহিন নিটওয়্যার নামের ওই কারখানায় আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত অপারেটর জানান, শুক্রবার বিকাল সাড়ে ৪টায় সোনারগাঁও রোডের অলিম্পিক বিস্কুট ফ্যাক্টরির উল্টো দিকে জাহিন নিটওয়্যার কারখানায় আগুন লাগার খবর পান তারা। কারখানা কমপ্লেক্সের তিনটি দোতলা ভবনের প্রথম এবং দ্বিতীয় তলাগুলোতে আগুন জ্বলছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস।
অগ্নিকাণ্ড/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply