নাহিদ ইসলামের বক্তব্যকে ‘রাজনীতিবিরোধী’ বললেন ফখরুল

নিউজ ডেস্ক: রাজনৈতিক দলগুলো সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের এমন বক্তব্যকে ‘রাজনীতিবিরোধী’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার দুপুরে বিমানের একটি ফ্লাইটে যুক্তরাজ্য থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, আমি জানি না তিনি কোন প্রেক্ষিতে এ কথা বলেছেন। উনার এ বক্তব্য রাজনীতিবিরোধী। রাজনৈতিক দলগুলো সব সময়ই এই অন্তর্বর্তী সরকারকে সমর্থন করেছে। যার উদ্দেশ্য গণতন্ত্রকে পুনরুদ্ধার করা।

বিএনপি সংস্কার নয় বরং নির্বাচনকে প্রাধান্য দিচ্ছে, এমন ধারণা ভুল বলে দাবি করেছেন মির্জা ফখরুল। তার মতে, বাংলাদেশে যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে তা নির্বাচিত সরকার ছাড়া মোকাবেলা করা চ্যালেঞ্জিং। এজন্য বিএনপি ন্যূনতম সংস্কার শেষ করে নির্বাচন দেয়ার আহ্বান জানিয়েছে।

এর আগে গত ৩০শে নভেম্বর সকালে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন মির্জা ফখরুল ও তার স্ত্রী। লন্ডনে তারেক রহমানের সাথে দেখা করার পাশাপাশি বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন মহাসচিব।

মির্জা ফখরুল/এএমএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *