১৯ আগস্ট ২০২১ (স্পোর্টস ডেস্ক): নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৯ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বৃহস্পতিবার দুপুরে দল ঘোষণা করে বিসিবি।
দলে যোগ দিয়েছেন মুশফিকুর রহিম ও লিটন দাস। জিম্বাবুয়ে সফরের স্কোয়াডে থাকা অলরাউন্ডার আমিনুল ইসলাম বিপ্লবও আছেন দলে।
তবে হাঁটুর ইনজুরি সেভাবে সেরে না ওঠাও এ সিরিজেও বিশ্রাম নিয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। ১৯ সদস্যের স্কোয়াডে বাদ পড়েছেন মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী মঙ্গলবার বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড।
বাংলাদেশ স্কোয়াড: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব, নাইম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, শেখ মাহেদি হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, নাসুম আহমেদ।
ক্রিকেট/এসকেএম
















Leave a Reply